নির্ভরযোগ্য সংবাদ, সবার আগে
ad728

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রিন্ট
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদকঃ-
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ থানার সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এবং আজিজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দু’গ্রুপ র‌্যালি বের করে। র‌্যালিটি থানার সামনের সড়ক অতিক্রম করার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অন্তত ১০জন আহত হন। এরমধ্যে পাচঁজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। একপর্যায়ে জামালগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘বিএনপির দুই গ্রুপ দুই জায়গা থেকে পৃথক র‌্যালি বের করে। র‌্যালিটি থানার সামনের সড়ক অতিক্রম করার সময় উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার সোশ্যাল নিউজ কার্ড।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি সংবাদের জন্য স্কয়ার HD কার্ড তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

কমেন্ট বক্স

এ জাতীয় আরও খবর