নির্ভরযোগ্য সংবাদ, সবার আগে
ad728

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন

প্রিন্ট
ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন

রাজশাহী প্রতিনিধি


ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।


সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়। পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।


মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্কুলছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে যোগ দেন। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রামে তার অবদানের কথা রাজশাহী তথা জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ১৬ বছর বয়সে ভাষা আন্দোলনে যোগ দেন। তিনি রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস ও পাড়া-মহল্লায় গিয়ে অন্যান্য কর্মীদের সঙ্গে মিলে ছাত্রছাত্রীদের সংগঠিত করতেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতেন।

অটো ফটো কার্ড

একটি পেশাদার সোশ্যাল নিউজ কার্ড।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি সংবাদের জন্য স্কয়ার HD কার্ড তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

কমেন্ট বক্স

এ জাতীয় আরও খবর