নির্ভরযোগ্য সংবাদ, সবার আগে
ad728

বোয়ালমারীতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ

প্রিন্ট
বোয়ালমারীতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
বোয়ালমারীতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ

 স্টাফ রিপোর্টার 

ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় হাতুড়ি, রড ও রামদা দিয়ে তাঁদের মারধর ও কুপিয়ে আহত করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সহস্রাইল গ্রামে গ্রাম্য সালিশ চলাকালে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ দৈনিক সময়ের কাগজ ও এদিন পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহর জমি দখল করে মজনু মোল্যা ভবন নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিরোধের মীমাংসার জন্য সোমবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি পরিমাপ করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

সালিশ চলাকালে একপর্যায়ে উপস্থিত সবার সামনেই মনির মোল্লার নেতৃত্বে সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁদের হাতুড়ি, রড ও রামদা দিয়ে আঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অটো ফটো কার্ড

একটি পেশাদার সোশ্যাল নিউজ কার্ড।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি সংবাদের জন্য স্কয়ার HD কার্ড তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

কমেন্ট বক্স

এ জাতীয় আরও খবর