আলফাডাঙ্গায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম বিস্ফোরক মামলায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তাজমীম সিদ্দিকী ওরফে মীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৫ সালে দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলফাডাঙ্গা পৌর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাজমীম সিদ্দিকী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়ার ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াইচ সর্দারপাড়া গ্রামের বাসিন্দা মো. লাবলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর জি.আর. ০৪/২০২৫। এতে ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আড়াই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, তাজমীম সিদ্দিকী ওই মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
কমেন্ট বক্স